ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

June 13, 2019,

স্টাফ রিপোর্টার॥ কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শহীদ মার্কেট, গোপালনগরসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছ্।ে

বৃহস্পতিবার ১৩ জুন সকাল ১০:০০ টা থেকে ১:৩০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভানুগাছ রোডে অবস্থিত মেসার্স নূরা মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, শহীদ মার্কেটে অবস্থিত পাঁচ ভাই ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, গোপালনগরে অবস্থিত মাষ্টার হোমিও হলকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com