কমলগঞ্জের আদমপুরে নিটলস মটরস এর শো রুমের উদ্বোধন

June 15, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর বাজারে  নিটল নিলয়  এক্সপ্রেস  এর  শো রুমের  উদ্বোধন  হয়েছে । ১৪ জুন শুক্রবার বিকেল সাড়ে  চারটায়  আদমপুর বাজার  উত্তর  চৌমুহনায়  শাহরীন মটরস  এ  আব্দুল  গফুর  চৌধুরী  মহিলা  কলেজ গভর্ণিং বডির  সভাপতি  আহমেদ  আলীর  সভাপতিত্বে  ও সংস্কৃতি কর্মী  সাদেক  হোসেনের  সঞ্চালনায়   এ শো রুমের  উদ্বোধন  করেন   বিশিষ্ট  শিক্ষানূরাগী বি, এন,  ভূঁইয়া  বালিকা  বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা সভাপতি  সাবেক  ইউপি  চেয়ারম্যান  সাব্বির  আহমেদ  ভূঁইয়া । উদ্বোধনী  অনুষ্ঠানে  বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিটল  মটরস এর  প্রধান  কার্যালয়ের আর  সি সি  কর্মকর্তা রিয়াজুল  ইসলাম, মুসলিম মণিপুরী   কমিউনিটি  লিডার  হাজী  আব্দুল  ওয়াহিদ, সাবেক  ব্যাংকার  আব্দুল  কবির  ও   বিশিষ্ট  ব্যবসায়ী  মোস্তফা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ্রীন মটরস্ এর স্বত্তাধিকারী হারুনুর রশীদ , সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মতিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com