কুলাউড়া বিএনপির আজকের সম্মেলন ও কাউন্সিল স্থগিত

স্টাফ রিপোর্টার॥ জেলার কুলাউড়া উপজেলার বিএনপির ১৫ জুন শনিবার সম্মেলন ও কাউন্সিল অনিবার্য কারন বশত স্থগিত করা হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার বিকেল ৩টার দিকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন। বিকেল ৩টার দিকে কুলাউড়া স্কুল চৌমহনীস্থ একটি কমিউনিটি সেন্টারে কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা ছিল। এ লক্ষে ১০ জুন সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ করা হয়। ৩ পদে যাচাই বাছাই ও প্রত্যাহার শেষে ১১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। কাউন্সিলরের সংখ্যা ছিল (প্রতিটি ইউনিয়নে কমিটি ভুক্ত ৭১ জন করে মোট ১৩টি ইউনিয়নে ৯২৩ জন এবং আহবায়ক কমিটির ১৩ জনসহ) মোট ৯৩৬ জন। কাউন্সিলে ভোটার ছিলেন উপজেলা আহবায়ক কমিটির ১৩ জন, সাথে ১৩ ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক মিলে ২৬ জনসহ মোট ৩৯ জন। ডেলিগেট ৫০০ জন। ছাপানো ব্যালেটের মাধ্যমে গোপন ভোটে এই ৩৯ জনের ভোটাধিকার প্রয়োগে উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হওয়ার সাথে সাথে বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত হওয়ার কথা ছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও বিশেষ অতিথি থাকার কথা ছিল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান।



মন্তব্য করুন