শোক সংবাদ : খায়রুন নেসা বেগম

June 15, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর নিবাসী আওয়ামীলীগ নেতা মো. আব্দুল কাদিরের স্ত্রী ও বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিনারের মাতা খায়রুন নেসা বেগম (৭৫) শুক্রবার ১৪ জুন রাত ১০.৩০ ঘটিকার সময় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৯ ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ ১৬ জুন রোববার বিকাল ৪ ঘটিকার সময় শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্টিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com