জীবনের ঝুঁকি নিয়ে নির্বাচিত করেছেন : উন্নয়ন কর্মে প্রতিদানের চেষ্ঠা করব——-সুলতান মনসুর

June 16, 2019,

ইমাদ উদ দীন॥ কুলাউড়া উপজেলায় ১৯ কোটি ৩১ লাখ টাকা বরাদ্ধের তিনটি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের এমপি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোঃ মনসুর আহমদ। সকালে কুলাউড়ার জয়চন্ডি ইউনিয়নের পুষাইনগর-নবাবগঞ্জ (ভুকশিমইল) সড়কের ৯ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে ৮.৫৫ কিলোমিটার ও দুপুরে কুলাউড়া সদর ইউনিয়নের চৌধুরী বাজার-কালিটি সড়কের ১ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যায়ে ১.৭ কিলোমিটার সড়ক এবং শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ৮ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে ১৬ কিলোমিটার রাস্তা সংষ্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

সড়ক উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান মো: মনসুর আহমদ বলেন কুলাউড়ার মানুষ গেল জাতীয় সংসদ নির্বাচনে জীবনের ঝুকি নিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন। জনগন যে স্বপ্ন প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন সেই স্বপ্ন প্রত্যাশা পুরনে আমার প্রচেষ্ঠা অব্যাহত রাখব। আমার কর্মের মাধ্যমেই আপনাদের সেই ঋণ শোধ করব ইনশাআল্লাহ।

কুলাউড়ার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করে সকলক্ষেত্রে উন্নয়ন আরো এগিয়ে যাবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুলতান মনসুর বলেন যতদিন বাঁচব জনগণের সেবক হিসেবেই কাজ করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তাঁর একজন কর্মী হিসেবে মাঠে সক্রিয় থাকব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও কুলাউড়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম শফি আহমদ সলমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ সাদি উর রহিম জাদিদ, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী,উপজেলা প্রকৌশলী ইসতিয়াক হাসান, জয়চন্ডী ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কুলাউড়া সদর ইউপি সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক একেএম শাহজালাল, কুলউড়া উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সহিদ,উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com