সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমানের শুভ বিবাহ সম্পন্ন

June 17, 2019,

বিশেষ প্রতিনিধি॥ সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য মোঃ জীবন রহমানের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। তিনি কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা আল ইসলাহ’র সহ-সভাপতি মো আব্দুল ওয়াহিদ আবুলের কন্যা মোছাঃ ওয়াহিদা আক্তার তারানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৯ জুন রবিবার কুলাউড়ার একটি কমিউনিটি সেন্টারে তাদের এই শুভবিবাহ সম্পন্ন হয়। বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাউর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এড. মাহবুবুল আলম শামীম, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাপ্তাহিক আমার কুলাউড়ার প্রধান সম্পাদক মোঃ ফয়ছল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান রনি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক সাঈদ খান শাওন, জেলা ছাত্রলীগের সভাপতি আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। পরদিন জীবন রহমানের গ্রামের বাড়ি প্রতাবীতে বিবাহত্তোর ওয়ালিমা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাছ খাঁন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেণু, কুলাউড়া পৌর মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ, সিলেট বিএমএ’র সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমদ, কুলাউড়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ও সাপ্তাহিক হাকালুকি পত্রিকার সম্পাদক মোঃ আব্দুল হান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা শফিউল আলম শফি, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম. মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মোঃ আজিজুল ইসলাম, কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, কেবিসি নিউজ অনলাইন টেলিভিশনের বার্তা প্রধান আতিকুর রহমান আখই, মানবিক ঢাকা মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মিতা ভূঁইয়া তানিয়া, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির ও কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ। নবদম্পতি তাদের দাম্পত্য জীবনের সুখের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মোঃ জীবন রহমান কুলাউড়া সদর ইউনিয়নের প্রতাবী গ্রামের বাসিন্দা, সাবেক ইউপি সদস্য, বিশিষ্ট সমাজসেবক মোঃ আজাদ মিয়ার পুত্র।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com