কমলগঞ্জে পিতার উপর অভিমান করে পুত্রের আত্মহত্যা

June 18, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকায় বিষপানে এক সেলুন কর্র্মীর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ এলাকার রন শব্দকরের ছেলে সেলুন কর্মী রঞ্জন শব্দকর (১৫) শুক্রবার রাতে তার পিতার উপর অভিমান করে রাতের কোন এক সময়ে পরিবারের সবার অজান্তে বিষপান করে। তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ১৭ জুন সকালে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সংবাদ জানানো হয়েছে। সেখানেই ইউডি মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com