ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন ছাত্রনেতা সঞ্জয় পাশী

কুলাউড়া প্রতিনিধি॥ সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠির সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের আহবায়ক কমিটির কার্যকরী সদস্য হিসেবে মনোনিত হয়েছেন ছাত্রনেতা সঞ্জয় পাশী।
১৭ জুন সোমবার বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক তাপস কুমার কুন্ডু, ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক আকাশ চৌধুরী, যুগ্ম আহবায়ক শিপন বাড়াইক ও সদস্য সচিব হিরা কুমার কুন্ডুর সুপারিশক্রমে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
উল্লেখ্য, সঞ্জয় পাশী সিলেট মহানগর ছাত্রলীগ নেতা, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্র নেতা সঞ্জয় পাশী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।



মন্তব্য করুন