কমলগঞ্জে দুই সংস্কৃতিমনা ব্যক্তি প্রবাস গমনে  বিদায়ী অনুষ্ঠান

June 20, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে কবি শহীদুর রহমান সায়েদ যুক্তরাষ্ট্র ও নাট্যকর্মী দোয়েল মল্লিক সন্জয় দুবাই গমন উপলক্ষে এক বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করে কমলকুঁড়ি পত্রিকা পরিবার। বুধবার ১৯ জুন রাত ১০ টায় উপজেলার মুন্সীবাজারস্থ কমলকুঁড়ি পত্রিকার কার্যালয়ে কমলগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ এর সভাপতিত্বে ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেনাথ এর সঞ্চালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ জহির উদ্দিন।

আলোচনায় অংশগ্রহণ করেন যমুনা টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি আহমদ আফরোজ, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মিজানুর রহমান মিষ্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খান, দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, কবি আব্দুল হাই ইদ্রিছী, সাহিত্যপ্রেমী ইব্রাহীম আহমদ সুমন, পল্লী চিকিৎসক রিপন চক্রবর্তী, মো: আব্দুল কদ্দুস, নিলিখ মালাকার, পরিমল দেবনাথ, শিক্ষক রিপন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে কবি শহীদুর রহমান সায়েদকে কমলকুঁড়ি পরিবার ও মুন্সীবাজারের সাহিত্যপ্রেমীদের পক্ষ থেকে সম্মাননা, নাট্যকর্মী দোয়েল মল্লিক সন্জয়কে কমলকুঁড়ি পরিবারের পক্ষ থেকে সম্মাননা ও প্রধান অতিথি দুবাই প্রবাসী মো: জহির উদ্দিনকে কমলকুঁড়ি পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com