কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

June 20, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কমলগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ জুন বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন এলাকা থেকে র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবছর পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘বায়ুদুষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্র্তা আশেকুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ এর সঞ্চালনায় সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন মৌলভীবাজার পরিবেশ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নূরুল মোহাইমীন মিল্টন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লেখক-গবেষক আহমদ সিরাজ, আদিবাসী নেতা জিডিসন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ প্রমুখ। সভায় বৃক্ষরোপন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com