বিজ্ঞান প্রযুক্তি ও কৃষি মেলা অনুুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায় ২০ জুন বৃহস্পতিবার মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান,প্রযুক্তি ও কৃষি। দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে অংশ গ্রহনে সদর উপজেলার শাহ হেলাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় ১২টি স্টল বসে।
বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে সেরা স্টলগুলোকে ও কুইজ বিজয়ী শিক্ষা দল গুলোর মধ্যে পুরষ্কার দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনিরজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া,শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। ব্ক্তব্য রাখেন আরডিএসএস প্রোগ্রাম অফিসার মো: এখলাছ মিয়া,শাহজাহান বাদশাহ প্রমুখ। সদর উপজেলার ১০টি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ও ৩টি কুইজ বিজয়ী দলকে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করা হয়।



মন্তব্য করুন