কুলাউড়া পর্যন্ত সচল থাকবে রেল যোগাযোগ

June 24, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়ার বরমচালে ট্রেন দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ২৪ জুন সোমবার সিলেট-ঢাকা রুটের কালনী ও জয়ন্তিকা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এরপর থেকে সব ট্রেন যথাসময়ে চলাচল করবে। তবে কুলাউড়া পর্যন্ত চলাচল করবে এ ট্রেনগুলো।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাহাঙ্গীর হোসেন ও সিলেট স্টেশনের সহকারী মাস্টার সজিব কুমার মালাকার বলেন, ঢাকা ও চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সকল ট্রেনগুলো কুলাউড়া পর্যন্ত চলাচল করবে এবং কুলাউড়া থেকে এই দুই গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে সিলেটের যাত্রীদের সড়ক পথে কুলাউড়া এসে ট্রেনে উঠতে হবে। তারা জানান, বরমচালের ভেঙ্গে পড়া সেতু সংস্কারের পূর্ব পর্যন্ত এ ব্যবস্থায় রেল যোগাযোগ চালু থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com