কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৭

June 24, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলেমান মিয়া নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে।

সোমবার ২৪ জুন বেলা দেড়টার দিকে উপজেলার চাতলগাঁও জালালাবাদ গ্যাস অফিসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটি জালালাবাদ গ্যাস অফিসের দেয়াল ভেঙে সামনের অংশ ভেতরে ঢুকে যায়। এতে বাসের ৪ জন যাত্রী আহত হন। ঘটনাস্থলে উপস্থিত থাকা কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল হক জানান- যাত্রীবাহী বাসটি সিলেট থেকে কুলাউড়া আসছিল এবং মোটর সাইকেলে করে বিপরিত দিকে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা সুলেমান মিয়া। চাতলগাঁও জালালাবাদ গ্যাস অফিসের সামনে আসামাত্র বাস এবং মোটর সাইকেলের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা সুলেমান মিয়ার মৃত্যু হয়।

এদিকে কুলাউড়ার শ্রীপুর এলাকায় বেলা ২.২০মিনিটে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা রকিব আলীর পুত্র আসাদুর রহমান (৩০) নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদেরকে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে সিলেট ওসমানি হাসপাতালে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com