কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা আদায়

June 26, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি বাজারে ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল জব্দ করে ৩২ হাজার টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী।

জানা যায়, মঙ্গলবার ২৫ জুন দুপুরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারের আব্দুল মুমিন এর মুদির দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল মাল থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মুন্সীবাজারের আব্দুল জলিল ও সনত দেবনাথ এর ষ্টেশনারী দোকানে সিগারেট ডিসপ্লে¬ প্রদর্শনীয় হওয়ায় ধুমপান ও তামাকজাত নিয়ন্ত্রণ দ্রব্য আইন-২০০৫ এর আওতায় ২জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসরিন চৌধুরী জানান, চৈত্রঘাট ও মুন্সীবাজারে ৩টি দোকান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা আদায়ের কথা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com