সিলেটের চার মন্ত্রী নিরব পয়েন্ট অব অর্ডারে সরব সুলতান মোহাম্মদ মনসুর

June 26, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ সিলেটের সাথে ঢাকা সহ সারা দেশের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন ও সম্প্রতি কুলাউড়ায় রেল দুর্ঘটনায় নিহত ও আহতদের ব্যপারে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য দেন মৌলভীবাজার ২ কুলাউড়া আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। তিনি বলেন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বৃহত্তর সিলেটের সাথে রাজধানীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। সধারন মানুষ চরম দুর্ভোগ এবং অনিশ্চয়তার মধ্যে আছে,এ ব্যপারে সংশি¬ষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও সড়কে লাশের মিছিল লাগবে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ক্ষতিগ্রস্ত ও স্বজন হারানোদের আর্থিক নিরাপত্তা বিধানের দাবী জানান সুলতান মনসুর।পরবর্তীতে তাকে সামর্থন করে বক্তব্য রাখেন সাংসদ পীর মিসবাহ। সুলতান মনসুরের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেও সড়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অনুপস্থিত থাকায় এ ব্যাপারে কোন জবাব পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com