ট্রেন দুর্ঘটনায় আহতরা বাড়ি ফেরার ও নিহতদের দাফনের তিন দিন পর দূর্ঘটনাস্থল দেখতে আসলেন দুই মন্ত্রী

June 26, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার বরমচালে গত রবিবার রাতে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন হওয়ার পর এবং আহতরা চিকিৎসাসেবা নিয়ে বাড়ি ফেরার পর তাদের দেখতে আসেন

রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন ও বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন অথচ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মৌলভীবাজার -২ (কুলাউড়া) থেকে নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এর রেল দূর্ঘটনা ও সিলেটের সাথে ঢাকার সড়ক যোগাযোগের বিষয়টি সংসদে উপস্থাপিত হওয়ার কারণেই রেলমন্ত্রীর এই সফর।

জানা যায় মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে অবগত না করে তাকে সাথে নিয়ে না আসায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, যার ভূমিকার কারণে রেলমন্ত্রীর এই সিলেট সফর তাকে না নিয়ে এসে বন ও পরিবেশ মন্ত্রীকে সঙ্গে নিয়ে কেবলমাত্র ট্রেনের বগি পরিদর্শনে আসা হাস্যকর ছাড়া কিছু নয় বরং সড়ক ও সেতুমন্ত্রী আসলে মানুষ আশ্বস্ত হত।

রেলমন্ত্রীর সাথে ঘটনার সাথে সম্পর্কহীন বন ও পরিবেশ মন্ত্রীর সফরকে নিয়ে লোকমুখে বলাবলি হচ্ছে, “যার বিয়ে তার খবর নাই, পাড়া পড়শির ঘুম নাই”। বরং পয়েন্ট অব অর্ডারে সুলতান মনসুরের দাবীর প্রেক্ষিতে রেলমন্ত্রীর দেয়া বক্তব্যের সিলেট টু ঢাকা ব্রডগেজ টু লাইন বাস্তবায়ন হলেই মানুষ বেশি খুশি হত। পাশাপাশি আহতদের এবং নিহতদের আর্থিক অনুদানের ঘোষণা প্রশংসনীয় হত বলে ভূক্তভোগীর দাবী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com