কমলগঞ্জে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুবাই প্রবাসী কর্তৃক উপকরণ প্রদান

June 29, 2019,
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জহির উদ্দিন কর্তৃক শিক্ষা ও ক্রীড়া উপকরণ ও ২টি সিলিং ফ্যান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ জুন বেলা ৩টায় বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসএমসি সভাপতি মো. শামছুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য মিজানুর রহমান মিস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জহির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিদ্যালয়ের পিটিএ সভাপতি সৈয়দ মুজিবুর রহমান মমরুজ, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আং মন্নান মনোয়ার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. জহির উদ্দিনকে ক্রেষ্ট ও ফুলের তোড়া প্রদান করা হয়।
 
সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com