কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

June 29, 2019,

এইচ ডি রুবেল॥  ২৩ জুন সিলেট থেকে ঢাকাগামী উপবন ট্রেন কুলাউড়া বরমচালে, নাট-বল্টু বিহীন,সুতলি দিয়ে পেছানো স্লিপার ভেংগে জরাজীর্ণ সেতু থেকে স্থানচ্যুত হয়ে ভয়াবহ ট্রেন দূর্ঘটনার প্রতিবাদে সিলেট বিভাগ যুব পরিষদ,ঢাকা’র আয়োজনে মানব বন্ধন করা হয় জাতীয় প্রেস ক্লাবে ২৬ জুন বুধবার বিকেল ৩-৩০ মিনিটে মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু’র সভাপতিত্বে ও মোকাম্মেল হোসেন চৌধুরী মেনন এর সঞ্চালনায় মানব বন্ধনে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সুহেল, জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র নির্বাহী সদস্য বারডেমের পরিচালক সেলিম চৌধুরী, যুব মহিলা লীগ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদিকা,জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের নেত্রী শিরিন আক্তার বেলী,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদ রিয়াজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ,কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা সাইদুজ্জামান কামালী,জালালাবাদ ছাত্র কল্যাণ সমিতি ঢাকা’র সভাপতি শাহরিয়ার, সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন,হবিগঞ্জ ডায়রেক্টরীর সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ,সিলেট অন্বেষা’র সম্পাদক সাইফুল ফারুকী,ব্যবসায়ী ফরিদ উদ্দিন আহম্মদ,নেওয়াাজ চৌধুরী,রোটারিয়ান নূরুল আমিন,সিলেট বিভাগের সাংবাদিক নেতা জাকির হোসেন।

কুলাউড়ায় ভয়াবহ অবস্থা ও ঘটনার বর্ণনা দেন কুলাউড়া থেকে আগত সাংবাদিক সেলিম আহমদ,নাজমুল বারী সোহেল,মাহফুজ শাকিল,জামিল আহমদ মোহন,ফয়েজ আহমদসহ অনেকে।

মানববন্ধন থেকে এই দূর্ঘটনায় দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি, সিলেটের সকল যোগাযোগ ব্যবস্থা কে আধুনিকায়নের জোর দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com