কুলাউড়া পৌরসভার মশক নিধন অভিযানের উদ্বোধন

July 4, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভার উদ্দোগে ৩ জুলাই বুধবার দুপুরে পৌরসভার পক্ষ থেকে এ মশক নিধন অভিযানের আয়োজন করা হয়।

মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়র সফি আলম ইউনুছ কুলাউড়া শহরস্থ উত্তরবাজার জামে মসজিদে ফগার মেশিন দিয়ে ঔষধ স্প্রে করে অভিযানের আনুষ্টানিক উদ্বোধন করেন।

এ সময় কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী,সাংবাদিক এইচ ডি রুবেল,এম শাহবান রশীদ চৌধুরী অনি,পৌর প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। মেয়র সফি আলম ইউনুছ জানান পৌর বাসীর সুবিধার্থে মশক নিধনের জন্য ২টি নুতন ফগার মেশিনসহ প্রয়োজনীয় পরিমান ঔষধ ক্রয় করা হয়েছে। মশক নিধন অভিযান নিয়মিতভাবে চলবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com