কমলগঞ্জের শমশেরনগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের আত্মপ্রকাশ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে আব্দুল করিমকে সভাপতি ও মো. সালাহ উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট শমশেরনগর ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়ন গঠন করা হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই রাত সাড়ে ৮টায় শমশেরনগর জনমিলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কমিটির আত্মপ্রকাশ হয়।
শমশেরনগর নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও জামাল হীরার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ। উদ্বোধক হিসিবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াকিব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান শামছুদ্দীন খান, আব্দুল মছব্বির, সাবেক ইউপি সদস্য আব্দুল মোহিত, সমাজ সেবক আহমেদুর রহমানসহ জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শমশেরনগর ইউনিয়ন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দীন। আলোচনা সভা শেষে জেলা নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে কমিটির ২৯ জন সদস্যকে পরিচয়পত্র প্রদান করা হয়।



মন্তব্য করুন