বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

July 10, 2019,

নজরুল ইসলাম মুহিব॥ শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-১৯, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস, জাতীয় শিশু দিবস-১৯, স্বাধিনতা ও জাতীয় দিবস-১৯, বাংলা নববর্ষ ও নজরুলের জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা সরকারী গন-গন্থাগার এর উদ্যোগে জেলার স্কুল কলেজের শির্ক্ষাথীদের মধ্যে রচনা, আবৃত্তি ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার ১০ জুলাই বিকেলে জেলা সরকারী  গনগ্রন্থাগার হল রুমে  পুরস্কার বিতরণ করা হয়। লাইব্রেরিয়ান মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং জেলা গন-গন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মোঃ জালাল উদ্দিন এর উপস্থাপনায় পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মল্লিকা দে। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ও ম্যাজিষ্ট্রেট মৌসুমি আক্তার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, জেলা ক্রীড়া অফিসার মাজহারুল মজিদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন  স্কুল ও কলেজ এবং মাদ্রাসার ২২৮জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com