মনুবার্তা সম্পাদকের বড় ভাই মোঃ কামাল হোসেন আর নেই
July 11, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক মনু বার্তা পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য মোঃ জসিম উদ্দিন এর বড় ভাই আলহাজ্ব মোঃ কামাল হোসেন (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
বুধবার ১০জুলাই দুপুর ১২ টা ৩৫ মিনিটের সময় মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার বাদ এশা মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা মাজার শরিফ প্রাঙ্গনে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মাজার শরিফ প্রাঙ্গন কবরস্থানে দাফন করা হবে।
তিনি মৃত্যুকালে স্ত্রী ১ ছেলে,৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।



মন্তব্য করুন