কমলগঞ্জে ধর্ষন মামলার ফেরারী আসামী আটক

July 13, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা গ্রামে ৪ বছরের শিশু (ফারজানা আক্তার) ধর্ষন মামলার ফেরারী আসামী মইনুদ্দিনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১২ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই মোঃ দেলোয়ার হোসেনর নেতৃত্বে এএসআই মোঃ হামিদুর রহমান সহ একদল পুলিশ ধর্ষন মামলার ফেরারী আসামী মইনুদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা এলাকা থেকে আটক করে কমলগঞ্জ থানায় নিয়ে আসেন।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com