কুলাউড়ায় পলাতক আসামী গ্রেফতার

July 13, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলা শহর থেকে পুলিশের অভিযানে গ্রেফতারকৃত কুখ্যাত পলাতক আসামী শাহাব উদ্দিনকে বুধবার মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলাধীন সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর নিবাসী প্রবাসীর স্ত্রী শেলী বেগম ২৭ জুন বিকেলে নিজ বাড়ী থেকে সমসেরনগর যাওয়ার পথে পথিমধ্যে হরিপুর নিবাসী মোঃ শাহাব উদ্দিনসহ সঙ্গীয় আরো ২ জন তার সিএনজি গাড়ীর পথরোধ করে তার সাথে থাকা নগদ ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে শেলী বেগম বাদী হয়ে কুলাউড়া থানায় শাহাব উদ্দিনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে আসামীরা গা-ঢাকা দেয়। পরে গোপনসুত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী এসআই আব্দুর রহিম মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় শ্রীমঙ্গল শহর থেকে মামলার প্রধান আসামী শাহাব উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন। তদন্তকারী কর্মকর্তা জানান গ্রেফতারকৃত আসামী শাহাব উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপর আসামীদের গ্রেফতারে ও টাকা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com