কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন শ্যামল সভাপতি, হাবিবুর সম্পাদক নির্বাচিত

July 14, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

১১ জুলাই বৃহস্পতিবার বেলা ২টায় কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা সাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রনেন্দ্র কুমার দেব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশেনে সর্ব্বসম্মতিক্রমে আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাস-কে সভাপতি ও কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ সভাপতি-সত্যেন্দ্র কুমার পাল, মিহির ধর চৌধুরী, আব্দুস সোবহান, মো. খুরশেদ আলী, বিলকিস বেগম, সহ-সাধারণ সম্পাদক-আব্দুল মোমিন, মোহাম্মদ জমসেদ আলী, কোষাধ্যক্ষ-ধীরেন্দ্র কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক-প্রমোদ চন্দ্র দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক-মতিউর রহমান, দপ্তর সম্পাদক-শাহীন আহসদ, সহ-দপ্তর সম্পাদক-ফরিদ আহমদ, প্রচার সম্পাদক-বিপ্লব দাশ, সহ-প্রচার সম্পাদক-হারুন-উর-রশীদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-রণজিৎ সিংহ, ক্রীড়া সম্পাদক-শান্তমনি সিংহ, কার্যকরী সদস্য-ননী গোপাল পাল, মো. সালাউদ্দিন, বাহার উদ্দিন, আব্দুল হান্নান, নীলমনি সিংহ, অজিত কুমার সিংহ ও সাইফুর রহমান (বাপ্পী)। নির্বাচিত শিক্ষক প্রতিনিধিদের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com