কমলগঞ্জে দৈনিক যায়যায়দিনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

July 15, 2019,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে জনপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যায়যায়দিনের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের আয়োজনে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা যায়যায়দিনের দীর্ঘ ১৩ বছরের পথ চলা, সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠতা ও পাঠকমহলে পত্রিকার গ্রহণ যোগ্যতা সম্পর্কে আলোকপাত করেন। যায়যায়দিনের ভবিষ্যৎ পথ চলা আরো মসৃন হবে বলে এই প্রত্যাশা করেন বক্তারা।
যায়যায়দিনের কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু। সাংবাদিক নুরুল মোহাইমীনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, ভোরের ডাক প্রতিনিধি জয়নাল আবেদীন, নতুন দিন প্রতিনিধি আলমগীর হোসেন, সমাজকর্মী মিজানুর রহমান মিস্টার, ব্যবসায়ী রুমেল আহমদ, সাব্বির হোসেন রিমেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com