কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
July 16, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভা এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাউল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।
কমলগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, রফিকুল ইসলাম রুহেল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।



মন্তব্য করুন