কমলগঞ্জের শমশেরনগরে ইয়াবাসহ আটক-৩

July 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ইয়াবাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ১৬ জুলাই ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলম এর নেতৃত্বে এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শমশেরনগর বিমানবন্দর সড়ক থেকে ৯ পিছ ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো-শমশেরনগর ইউনিয়নের সতিঝিরগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরপে মামুন (২৫), কেছুলুটি গ্রামের মৃত হেকিম উল্যার ছেলে সালেক মিয়া (২৮) ও কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার আব্দুল মন্নানের ছেলে জসিম উদ্দিন (২০)।
শমশেরনগর পুলিশ ফাড়ির এএসআই মো: শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনি বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। আটক তিন জনকে মঙ্গলবার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com