কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ৩ সদস্যের অব্যাহতি

July 17, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির ৩ সদস্য আশরাফ আলী চৌধুরী,জয়নাল আবেদীন খান ও শেখ শহিদুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান এর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয় দলীয় শৃংখলা অভিযোগে উপরোক্ত ৩ সদস্যকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হলে তারা নোটিশ গ্রহন না করে পুনরায় দলীয় শৃংখলা ভ΅ করায় উক্ত ৩ সদস্যকে কুলাউড়া উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
উলে¬খ্য ইতিপুর্বে কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট আবেদ রাজাকে দলীয় শৃংখলা ভ΅ করায় তাকে অব্যাহতি দিয়ে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন ভুইয়াকে আহ্বায়ক মনোনীত করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com