কমলগঞ্জের শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান

July 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের অর্থায়নে টিফিন বক্স বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ বুধবার ১৭ জুলাই দুপুরে শমশেরনগর জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সিলেট এর বিভাগীয় উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

শমশেরনগর ইউপি চেয়ারম্যান ও এসএমসি সভাপতি মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশে অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. ইকবাল হোসেন, লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মো. সালাউদ্দিন প্রমুখ। সবশেষে টিচার্স কালচারাল ক্লাব, কমলগঞ্জ এর আহবায়ক প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com