মৌলভীবাজার  দুই মন্ত্রি পরিদর্শন করেছেন দুর্গত এলাকা

July 17, 2019,

স্টাফ রিপোর্টার॥ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান প্রতিমন্ত্রী ড এনামুর রহমান এমপি বলেছেন ত্রান পর্যাপ্ত রয়েছে। বিতরনে একটু বিলম্ব হতে পারে। তবে সবাই ত্রান পাবে। আর পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন মৌলভীবাজার শহর ও তিন উপজেলার বন্যা মোকাবেলায় মনুনদী খনন ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মানে ১ হাজার ২ কোটি টাকা ব্যায়ে প্রকল্প নেয়া হয়েছে। চলতি বছরে এ প্রকল্পের কাজ শুরু হবে।

দুপুরে মনুনদীর বাঁধ পরিদর্শন এবং দুর্গতদের মাঝে ত্রান বিতরন কালে দুই মন্ত্রী এসব কথা বলেন। প্রথমে তারা শহরের চাঁদনীঘাট এলাকায় মনুনদের বন্যা নিয়ন্ত্রন বাঁধ পরিদর্শন করেন। এরপর রাজনগর উপজেলায় উত্তরভাগ ইউনিয়নে দুর্গতদের মাঝে এক হাজার প্যাকেট শুকনো খাবার বিতরন করেন ত্রান প্রতিমন্ত্রী ও পানি সম্পদ উপমন্ত্রী। এসময় মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি রা উপস্থিত ছিলেন।

এ সময় ত্রান প্রতিমন্ত্রী আরো বলেন, বন্যার পূর্বাবাস পাওয়ার সাথে সাথেই দূর্যোগ মোকাবেলা করার প্রস্তুতি নেয়া হয়।  মৌলভীবাজারে এবার দুর্গতদের জন্য সাড়ে ৮ শ মেট্রিক টন চাল, ৭ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ সাড়ে ৯ লাখ টাকা বরাদ্ দেয়া হয়েছে। এছাড়া দূর্গত এলাকায় ক্ষতিগ্রস্থ ঘর গুলো নির্মান করে দেয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় পানি সম্পদ উপমন্ত্রী বলেছেন, সরকার বন্যা মোকাবেলায় ঝঁকিপূর্ণ বাঁধ মেরামত,পুন: সংস্কার ও নদী খননের কাজ করছে। পর্যায়ক্রমে সারাদেশে তা বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com