কমলগঞ্জ পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন

July 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চাউল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বুধবার ১৭ জুলাই দুপুরে পৌর এলাকার রামপাশা গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। প্রধান অথিতির বক্তব্যে পৌর মেয়র মো. জুয়েল আহমদ বলেন, ‘পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডের যেসকল স্থানে বাঁধ ভেঙ্গেছে সেসকল স্থানে দ্রুত পূণ:নির্মান কাজ শুরু করা হবে।’
ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন, রাসেল মতলিব তরফদার, রফিকুল ইসলাম রুহেল, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ^জিৎ রায়, সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com