সিলেট বিভাগে জিপিএ ৫ এ দ্বিতীয়তে মৌলভীবাজার

সাইফুল্লাহ হাসান॥ এবারের এইচএসসির ফলাফলে সিলেট বোর্ডে পাশের হারে মৌলভীবাজার জেলা পিছিয়ে থাকলেও জিপিএ ৫ এ রয়েছে দ্বিতীয়তে।
জানা যায়, এ জেলায় মোট পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৯১৫ জন। এর মধ্যে ৬ হাজার ৯’শ ৬৯ জন ছেলে এবং ৮ হাজার ৯৪৬ জন মেয়ে। জেলায় সর্বমোট পাশ করেছে ৯ হাজার ৭০১ জন শিক্ষার্থী।
এর মধ্যে ৪ হাজার ১২১ জন ছেলে এবং ৫ হাজার ৫৮০ জন মেয়ে। সেই হিসেবে জেলায় পাশের হার ৬০ দশমিক ৯৬ শতাংশ। তবে জেলায় জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১১০ জন ছেলে এবং ৯৭ জন মেয়ে।
সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে সিলেট জেলা। এ জেলায় পাসের হার ৭০.৫৯ এবং জিপিএ-৫ এসেছে ৭৭২টি। মৌলভীবাজার জেলায় পাসের হার ৬০.৯৬ এবং জিপিএ-৫ এসেছে ২০৭টি। সুনামগঞ্জ জেলায় পাসের হার ৬৫.৩৯ এবং জিপিএ-৫ এসেছে ২৮টি এবং হবিগঞ্জ জেলায় পাসের হার ৬৭.৮০ এবং জিপিএ-৫ এসেছে ৮৭টি।



মন্তব্য করুন