কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিল  ২০ জুলাই শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে

July 18, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা বিএনপির স্থগিত কাউন্সিল ২০ জুলাই শনিবার মৌলভীবাজার পৌর মিলনায়তনে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। গত বুধবার মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান এর নির্দেশে সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান আগামী শনিবার ২০ জুলাই কাউন্সিলের নুতন তারিখ ঘোষনা করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ভুইয়া ও যুগ্ম-আহবায়ক রফিক আহমদ এর কাছে প্রেরিত জেলা সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে ২০ জুলাই উপজেলা আহ্বায়ক কমিটির সকল সদস্য,ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন পদের প্রার্থীদের কাউন্সিলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com