কুলাউড়ায় ফের ট্রেন লাইনচ্যুত; ২ ঘন্টা পর রেল চলাচল স্বাভাবিক

July 19, 2019,

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার বরমচালে ভয়াবহ উপবন ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কুলাউড়ায় জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।

১৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১২টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন প্লাটফর্মের উত্তর পার্শ্বে প্রবেশের আগ মুহূর্তে লাইনচ্যুত হলে ১০-১৫ জন যাত্রী সামান্য আঘাতপ্রাপ্ত হন। এ সময় ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করলে কয়েকজন যাত্রী আহত হন।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের কাজ হয়েছে। মেরামত শেষে বেলা ২ টার দিকে কুলাউড়া রেল স্টেশন ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস।

এই ক্রসিং পয়েন্টের সমস্যা এলাকাবাসী অনেক আগে থেকেই দেখে আসছে এবং এটি মেরামতের দাবি করে আসলেও কর্তৃপক্ষ রেললাইনের এ সব ত্রুটিগুলো গুরুত্ব দিয়ে দেখেনি। তাই আবারো বড়ধরনের রেল দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন কুলাউড়াবাসী।

উল্লেখ্য,২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল ইসলামাবাদ এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com