প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে যুক্তরাজ্য গেলেন প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু

July 19, 2019,

এইচ ডি রুবেল॥ ১৯ জুলাই শুক্রবার যুক্তরাজ্যে সরকারি সফরের উদ্দেশে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকালে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রটোকল অফিসার আবু জাফর রাজু এর আগেও প্রধানমন্ত্রীর সাথে চীন সফর করেছিলেন। তিনি কুলাউড়ার সাবেক সংসদ সদস্য কৃষকলীগের কেন্দ্রী সভাপতি বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর আব্দুল জব্বারের ছেলে।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু জানান, সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com