মনু নদীর বাঁধ ৮ স্থানে মারাতœক ঝুঁকিপূর্ণ, মেরামত কাজ চলছে ২ স্থানে

July 20, 2019,

ফখর উদ্দিন আহমদ॥ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের ৮টি স্থানে মনু নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধ মারাতœক ঝুকিপূর্ণ। যে কোনো সময় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নদী প্লাবিত হয়ে ভাঙ্গঁন দিয়ে হাজীপুর,পতনঊষার, কামারচাকসহ জেলার ব্যাপক এলাকা বন্যা কবলিত হওয়ার আশংকা করা হচ্ছে। উক্ত মারাতœক ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর মধ্যে হাসিমপুর ও কাউকাপন এলাকায় বাঁধ রক্ষার জন্য বালু ভর্তি বস্তা ভাংক্সগন স্থানে ফেলে জরুরী মেরামত কাজ চলছে।
ক্ষতিগ্রস্থ বাঁধ গুলো মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাবু রনেন্দ্র শংকর চক্রবর্তী, কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার, হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত বাচ্ছু প্রমূখ পরিদর্শন করেছেন। মারাতœক ঝুকিপূর্ণ স্থান গুলো হচ্ছে
চকরনচাপ, রনচাপ, গাজীপুর, হাসিমপুর, বাড়ইগাঁও, মন্দীরা, কাউকাপন। মেরামত কাজ দ্রুত নিষ্পত্তি করার জন্য ফাহাদ এন্টারপ্রাইজসহ ঠিকাদারী প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান সকল ভাঙ্গন স্থান মেরামত করার জন্য সরকার পরিকল্পনা গ্রহন করেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com