কটারকোনা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৬ জুলাই : বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত
July 20, 2019,

ফখর উদ্দিন আহমদ॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের প্রাচীন ঐতিহ্যবাহী কটারকোনা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ২৬ জুলাই।
উক্ত নির্বাচনে বিনা প্রতিদন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি মোঃ ইয়াকুব আলী। সভাপতি ছাড়াও একজন সাধারণ সম্পাদক, একজন যুগ্ম সাধারণ সম্পাদক, একজনসহ-সভাপতি ও সাত জন সাধারন সদস্য পদের জন্য ১৯ জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন নয়াবাজার কে সি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বাবু প্রভাত চন্দ্র শর্ম্মা এবং নির্বাচনের সার্বিক সহযোগিতায় রয়েছেন হাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত বাচ্ছু।
উল্লেখ্য নির্বাচনে ভোটার সংখ্যা ৩৩১জন।



মন্তব্য করুন