কমলগঞ্জে খোঁজকর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি নিহত

July 21, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জের দেওড়াছড়া চা বাগান এলাকায় ছেলেধরা (খোঁজকর) সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি নিহত হয়েছেন। শনিবার ২০ জুলাই রাত ১০ টার দিকে দেওড়াছড়া চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দেওড়াছড়া চা বাগানের নিমতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তিকে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করতে দেখেন চা শ্রমিকরা। থাকে পরিচয় জিজ্ঞেস করার পর সঠিক উত্তর দিতে না পারায় ছেলেধরা সন্দেহে বাগান শ্রমিকরা তাকে পিটুনি দিতে থাকে।
পরে বাগান কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে অফিস কার্যালয়ের একটি কক্ষে রেখে পুলিশকে খবর দেয়। ইতোমধ্যে উত্তেজিত ৫-৬শ চা শ্রমিক অফিস কক্ষের দরজা জানালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গনপিটুনি দেয়। এসময় বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের আশ^াস দিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com