কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও নারী কর্মীর মৃত্যু

July 21, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥  কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী তরুনীর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা যায়, ২১ জুলাই রোববার বিকাল পৌনে ৫টার দিয়ে কমলগঞ্জ উপজেলার আদমপুরস্থ গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির স্বেচ্ছাসেবী কর্মী লিজা আক্তার (২২) সহকর্মীর মোটরসাইকেলের পিছনে বসে মাঠের কাজ শেষে অফিসে আসার পথে আদমপুর-কোনাগাঁও সড়কে দ্রুতগতির চলন্ত মোটরসাইকেল থেকে সিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত লিজা আদমপুর ইউনিয়নের আদকানী গ্রামের তজই মিয়ার মেয়ে। গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ব্যবস্থাপক জন বিগ্রেন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন বলেন, লিজা বেসরকারী সংস্থার স্বেচ্ছাসেবী ছাড়াও মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com