কুলাউড়ায় ২১ ঘন্টার ব্যবধানে ২ বার ট্রেন লাইনচ্যুত ঘর্টনার প্রতিবাদ মানবন্ধন

July 23, 2019,

এইচ ডি রুবেল॥ বরমচালের বড়ছড়া ব্রিজে ভয়াহব ট্রেন দুঘর্টনায় ৪জন নিহত ও শতাধিক যাত্রী আহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতে কুলাউড়ায় পূণরায় জুলাই মাসের মধ্যে মনু ব্রিজের একশত গজের মধ্যে গরুর সাথে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। কুলাউড়ায় রেলওয়ে স্টেশনে আউটার সিগন্যালে জয়ন্তিকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ১২ জন যাত্রী আহত হয়। এর পরের দিন  ২১ ঘণ্টার মাথায় আন্তঃনগর কালনী একই স্থানে দুর্ঘটনার শিকার হয়।

সিলেট-আখাউড়া সেকশনে নতুন ডাবল রেল লাইন নির্মাণ ও টিকেট কালোজারী, স্টেশনে জেনারেটরের ব্যবস্থা, উন্নত যাত্রী সেবা ও রেলওয়ে কর্তৃপক্ষের অব্যস্থাপনার প্রতিবাদে মানবন্ধন পালিত হয়।

সোমবার ২২ জুলাই সকাল ১১টায় কুলাউড়া ব্যবসায়ী সমিতির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়।  উক্ত প্রতিবাদ ও মানববন্ধনে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই এর পরিচালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ-সভাপতি মাও. আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক ও জাসদ কেন্দ্রীয় নেতা মইনুল ইসলাম শামীম। এছাড়াও একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন আহমদ, অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সদর ইউয়িনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দিন আহমদ, সাংবাদিক এম মছবির আলী, ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুহিত বাবলু, ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃৃতিক সম্পাদক কুলাউড়া রাইজিং স্টার ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, ওয়ার্ড সম্পাদক এম. হাজীর আলী, ওয়ার্ড সদস্য এইচ ডি রুবেল, ব্যবসায়ী সমিতির সাবেক নেতা শামীম আহমদ, শফিকুল ইসলাম শামীম, ছাতপীর (রঃ) স্মৃতি পরিষদ এর সভাপতি আব্দুস শুকুর ছরকুম, ইউনাইটেড রয়েস ক্লাবের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, সোসাল কেয়ার অব নেশনের আশিকুল ইসলাম বাবু, প্রথম আলো বন্ধু সভার সোহেল আহমদ, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু, কাতার ওয়েলফেয়ারের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন, ব্যবসায়ী শেলুর রহমান, মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মো. মুরর্শেদ আহমদ ও সম্পাদক সামছু উদ্দিন বাবু। মানববন্ধনে গনমাধ্যম ও মানবাধিকার সংস্থার (এন পি এস ) নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া সমস্যা সম্ভাবনা গ্রুপের সদস্যবৃন্দ, মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দ, রাইজিং স্টারের নেতৃবৃন্দসহ ১২ টি সামাজিক সংগঠনেরর নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com