ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহতের পরিচয় পাওয়া যায়নি

July 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওড়াছড়া চা বাগানে ছেলেধরা সন্দেহে গত শনিবার ২০ জুলাই রাতে গণপিটুনিতে নিহত হওয়া অজ্ঞাত ব্যক্তি (৫৫) এর পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার কমলগঞ্জ থানার এসআই তোফায়েল আহমদ বাদী হয়ে অঞ্জাতনামা ৪শ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। মামলা দায়ের করলেও সোমবার ২২ জুলাই সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এদিকে মৌলভীবাজার সদর হাসপাতাল সুত্রে জানা যায়, লাশটি ময়না তদন্ত শেষ করার পর ও পুলিশ বা অন্য কেউ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ বেওয়ারিশ হিসাবে লাশটি  মৌলভীবাজার পৌরসভার কাছে হস্তান্তর করেছে। পরে পৌর কর্তৃপক্ষ মৌলভীবাজার আন্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশটির দাফন সম্পন্ন করানো হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান এ ঘটনায় অজ্ঞাতনামা ৪শ জনকে আসামী করে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে ঘটনার রহস্য ও এর সাথে প্রকৃতভাবে কারা জড়িত তাদেরকে চিহিুত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com