কমলগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত বিথীর উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্নে প্রতিবন্ধকতা আর্থিক অনটন

July 23, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মরিয়ম সিদ্দিকা বিথী উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছে। তবে পরিবারের অভাব অনটন তার উচ্চ শিক্ষায় বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এটি তার মনে হতাশার জন্ম দিয়েছে। বিথী এ বছর শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজ থেকে ব্যবসা শিক্ষা শাখায় জিপিএ-৫ লাভ করে। সে এই কলেজ থেকে এবারে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। বাবা শাহাদত হোসেন সিএনজি অটোরিক্সা চালক ও মা খুশবা বেগম গৃহিনী। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে বিথী মেজো।

মরিয়ম সিদ্দিকা বিথী জানায়, আমি ৫ম, ৮ম ও এসএসসিতে ভালো ফলাফল লাভ করি। মা বাবা ও শিক্ষকদের সহযোগিতোয় এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছি। আমার ইচ্ছা সু-শিক্ষক হওয়া। তবে বাবার উপার্জিত আয় দিয়ে উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব নয়।

বিথীর বাবা শাহাদত হোসেন বলেন, বর্তমানে অভাব অনটনে সন্তানদের পড়াশুনা চালিয়ে নেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে। সুজা মেমোরিয়াল কলেজের ব্যবসায় শিক্ষা শাখার বিথীর শিক্ষক জমশেদ আলী বলেন, সে ক্লাসেও পড়াশুনায় খুবই ভালো ছিল। এবছর উপজেলায় ১১৯টি জিপিএ ৫ এর মধ্যে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে ১১৮টি আর গোটা উপজেলার মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত একমাত্র শিক্ষার্থী বিথী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com