কমলগঞ্জের শমশেরনগর সিএনজি অটোরিক্সা চালক পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন গণি সভাপতি, শারফিন সম্পাদক

July 27, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চৌমুহনা সিএনজি অটোরিক্সা চালক পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার ২৬ জুলাই শমশেরনগর হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আব্দুল গণি সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মো. শারফিন মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পুলিশ, জেলা সিএনজি অটোরিক্সা চালক সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটানা ভোট গ্রহন চলে। মোট ২৩০ জনের মধ্যে ভোট প্রদান করেন ২২৮ জন। সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক. সহ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগাঠনকি সম্পাদক ,কোষাধ্যক্ষ,দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, লাইন সম্পাদক ও  ৩টি কার্যকরি সদস্য পদ মিলিয়ে মোট ১৩টি পদে ২৯ জন প্রতিদ্বন্দিতা করেন। শুক্রবার সন্ধ্যায় ভোট গননা শেষে প্রকাশ্যে ফলাফল ঘোষনা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল গণি (১১৪ ভোট), সহ-সভাপতি পদে জমশেদ আলী (১১৪ ভোট),সাধারণ সম্পাদক পদে মো. শারফিন মিয়া (১১৪ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইসমাইল মিয়া (১১০ ভোট), সাংগঠনিক পদে মো. সাজ্জাদ আলী (১২৮ ভোট), সহ-সাংগঠিক পদে মো. জুয়েল আহমদ (১১৯ ভোট), কোষাধ্যক্ষ পদে মো. সমুজ মিয়া (১৩৩ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. ছালেক আহমদ (১০৬ ভোট), প্রচার সম্পাদক পদে মো. মছব্বির মিয়া (১০৯ ভোট), লাইন সম্পাদক পদে মো. জাহাঙ্গীর মিয়া (৭৯ ভোট) ও কার্যকরী সদস্য পদে  মো. নাসিম আহমদ মাসুম (৯১ ভোট),  মো. খুর্শেদ মিয়া (৯০ ভোট) ও  মো. নজরুল ইসলাম (৮৭ ভোট) নির্বাচিত হয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com