কমলগঞ্জে এক ডাকাতি মামলার আসামী আটক
July 30, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে ডাকাতি মামলার এক আসামীকে আটক করছে পুলিশ। রোববার ২৮ জুলাই দুপুরে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের নমৌজা এলাকা থেকে আটক করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী নেতৃত্বে এসআই আইজির আহমেদসহ সঙ্গীয় ফোর্স কুলাউড়ার নমৌজা এলাকার বাঘজোড় গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ এর ছেলে ফজলুর রহমান ফজই (২৬) কে আটক করা হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ডাকাত সম্প্রতি সংঘঠিত শমশেরনগর চা বাগানে একটি ডাকাতি মামলার এজাহারভূক্ত আসামী ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।



মন্তব্য করুন