কুলাউড়ায় দুঃসাহষিক ডাকাতি

July 31, 2019,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ব্রাহ্মনবাজারস্থ গ্রীন ভিউ সিএনজি পাম্পের স্বত্বাধিকারী আজিজ আহমদ টুটুর ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বাড়ীতে ৩০ জুলাই বুধবার মধ্যরাতে এক দুঃসাহষিক ডাকাতি সংঘটিত হয়েছে।

জানা যায় রাত অনুমান সাড়ে তিনটার দিকে বাড়ীর কেচি গেইটের ও সামনের দরজার তালা খুলে ৮/১০ জনের ডাকাত দল ভেতরে প্রবেশ করে গৃহকর্তা টুটুসহ পরিবারের অন্যান্য সদস্যদের হাত ও চোখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ডাকাতরা নগদ টাকা,স্বর্ন,দামী মোবাইল ফোনসহ ২টি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোররাতে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, উক্ত ঘটনায় এলাকায় আতংক দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com