শোকের মাসের প্রথম প্রহরে কমলগঞ্জে যুবলীগের মোমবাতি প্রজ্বলন

প্রনীত রঞ্জন দেবনাথ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও শোকের মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে শোকের মাস আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জলন ও জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা যুববলীগের আহবায়ক, পৌরসভার মোঃ মেয়র জুয়েল আহমেদের নেতৃত্বে ১ আগস্ট বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে প্রায় তিনশত মোমবাতি প্রজ্বলন করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদ মিনারে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল মালিক বাবুলের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক, পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শায়েক আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, কমলগঞ্জ সরকারী কলেজের সভাপতি আব্দুল হাকিম, উপজেলা যুবলীগ সদস্য মোস্তাফিজুর রহমান, নিয়াজ মুশের্দ রাজু, জহির আলম, আব্দুল বশর জিললুল, মইনুল খান প্রমুখ। এর আগে বিপুল সংখ্যক যুবলীগের নেতাকর্মী উপস্থিতিতে একটি শোক র্যালী বের করা হয়।



মন্তব্য করুন