শিল্পপতি আজম জে চৌধুরীর পিতা মহতোছিন আলী চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

August 4, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ দেশের অন্যতম বিশিষ্ট শিল্পপতি, ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পিতা মরহুম মহতোছিন আলী চৌধুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বার্ষিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুরে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কুলের হল রুমে মিলাদ ও এ আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সঞ্চালনায় স্কুলের প্রতিষ্ঠাতা, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজম জে চৌধুরীর পিতার জীবন ও সফল কর্ম সম্পর্কে আলোচনায় অংশ নেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান ছালাম, প্রবীণ সাংবাদিক সুশীল সেনগুপ্ত, প্রেসক্লাব কুলাউড়ার সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ ও বিদ্যালয় উন্নয়ন কমিটির আহবায়ক নিয়াজুল ইসলাম, এস এম সির সদস্য আব্দুল মজিদ প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম মছব্বির আলী, সাংবাদিক সমিতির সভাপতি মোক্তাদির হোসেন ও কালের কণ্ঠের প্রতিনিধি মাহফুজ শাকিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক অভিভাবকবৃন্দ।

আলোচনার শেষে ক্বেরাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়। পরে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পাঠ করেন মনসুর মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল আহমদ খাঁন ও দোয়া পরিচালনা করেন হিঙ্গাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মুন্তাকিম।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com