কমলগঞ্জে  অভিযানে গাজা  ও মদসহ ৯ জন আটক

August 5, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের পৃথক দুটি স্থানে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি)’র নেতৃত্বে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার এর বিশেষ অভিযানে গাজা ও মদসহ ৯জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। সোমবার ৫ আগষ্ট দুপুর ১২টায় ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মসজিদ লাইন ও তিলকপুর হরিনারায়নের দীঘি এলাকায় এ অভিযান পরিচারিত হয়।

নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরীর কার্যালয় সূত্রে জানা যায়, আকস্মিক বিশেষ অভিযানে কুরমা মসজিদ লাইন এলাকা থেকে মদসহ ৫ জনকে আটক করা হয়। আর বাকি ৪জনকে গাজাসহ তিলকপুর হরি নারায়নের দীঘি এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলো-সোহেল রানা, আব্দুল কাদির, রবীন্দ্র সিংহ, সুমন শব্দকর, বিপ্লব সাহা, অমিত সিংহ, দুলাল বাউরী, সুমন নায়েক ও স্মরণ পাশা।

আটককৃতদের মাঝে সোহেল মিয়াকে ৩ দিনের কারাদন্ড, আব্দুর কাদিরকে ১০ দিনের কারাদন্ড, রবীন্দ্র সিংহকে ৫ দিনের কারাদন্ড, সুমন শব্দকরকে ৫ দিনের কারাদন্ড,  বিপ্লব সাহাকে ২ দিনের কারাদন্ড, অমিত সিংহকে ২ দিনের কারাদন্ড, দুলাল বাউরীকে ১০ দিনের কারাদন্ড, সুমন নায়েককে ২ দিনের কারাদন্ড ও স্মরণ পাশাকে ২ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী মাদকসহ ৯ জনকে আটক ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com