শমশেরনগরে ইসলামিক মিশনের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

August 5, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইসলামিক মিশন কেন্দ্রের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী-২০১৯ সম্পন্ন হয়েছে।

৫ আগস্ট সোমবার বেলা ১১টায় শমসেরনগর ইসলামিক মিশন কেন্দ্রে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

উপজেলার ১০টি স্কুল থেকে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে হামদ-নাত, কেরাত ও জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক, হযরত মুহাম্মদ (স:) এর অবাদন বিষয়ের উপর উপস্থিত বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে শমসেরনগর ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. মোহেব্বুল হক এর সভাপতিত্বে ও হিসাব রক্ষক মো. খাইরুল আমীন এর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমসেরনগর ইসলামিক মিশনের প্রোগ্রাম অফিসার মো. মুমিনুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে তিনটি গ্রুপে বিজয়ী ৯জনের মধ্যে আকর্ষনীয় পুরুস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com